নিজস্ব প্রতিবেদক
২১ জুন ২০২৬, ০৫:৪১ পিএম
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) দুই উপ-পুলিশ কমিশনারকে (ডিসি) বদলি করা করা হয়েছে।
শনিবার (২০ জুন) ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়।
অফিস আদেশে বলা হয়, ডিএমপির সুপ্রিম কোর্ট অ্যান্ড স্পেশাল কোর্ট সিকিউরিটি বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ নূরে আলমকে সিটি-রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগে উপ-পুলিশ কমিশনারের দ্বায়িত্ব পালন করবেন।
আরও পড়ুন: ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারকে বদলি
অন্যদিকে ডিএমপির সিটি-রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের ভারপ্রাপ্ত উপ-পুলিশ কমিশনার সাজেদুর রহমানকে ডিএমপির সুপ্রিম কোর্ট অ্যান্ড স্পেশাল কোর্ট সিকিউরিটি বিভাগের ভারপ্রাপ্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে দ্বায়িত্ব পালন করবেন।
আদেশে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জনস্বার্থে তার নামের পার্শ্বে উল্লিখিত স্থানে পদায়ন করা হলো।
একেএস/এএইচ