রোববার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

ময়মনসিংহে বিজয় এক্সপ্রেসের ৩ বগি লাইনচ্যুত

জেলা প্রতিনিধি, ময়মনসিংহ
প্রকাশিত: ২৫ জুন ২০২৬, ০৭:১৫ এএম

শেয়ার করুন:

ময়মনসিংহে বিজয় এক্সপ্রেসের ৩ বগি লাইনচ্যুত
ময়মনসিংহে বিজয় এক্সপ্রেসের ৩ বগি লাইনচ্যুত

ময়মনসিংহের গৌরীপুরে রেলওয়ে স্টেশন এলাকায় চট্টগ্রামগামী বিজয় এক্সপ্রেস ট্রেনের ৩টি বগি লাইনচ্যুত হাওয়ার ঘটনা ঘটেছে।

বুধবার (২৪ জুন) রাত পৌনে ১১ টার দিকে এ ঘটনা ঘটে। এতে ময়মনসিংহ-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, জামালপুর থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে আসা আন্তঃনগর বিজয় এক্সপ্রেস ট্রেনটি গৌরীপুর রেলওয়ে জংশন স্টেশনে পৌঁছায় সোয়া ১০টার দিকে। পরে সেখানে ইঞ্জিনের দিক পরিবর্তন শেষে পৌনে ১১ টার দিকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যেতে চাইলে স্টেশন এলাকাতেই ৩টি বগি লাইনচ্যুত হয়ে পড়ে।

ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি মো. আকতার হোসেন বলেন, ট্রেনটির ৩টি বগি লাইনচ্যুত হয়েছে। এতে কোনো হতাহত হয়নি। কেওয়াটখালি লোকোসেড থেকে উদ্ধারকারী ট্রেন সেখানে যাচ্ছে। উদ্ধারে কিছুটা সময় লাগবে।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর