রোববার, ২৩ আগস্ট, ২০২৬, ঢাকা

স্বরাষ্ট্রমন্ত্রীকে নিজ দফতরে তৎপর হতে বললেন রুমিন ফারহানা

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ২৬ জুন ২০২৬, ১০:১৪ পিএম

শেয়ার করুন:

স্বরাষ্ট্রমন্ত্রীকে নিজ দফতরে তৎপর হতে বললেন রুমিন ফারহানা
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। ছবি: ঢাকা মেইল

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ অন্য মন্ত্রণালয়ের বিষয়ে যে আগ্রহ ও তৎপরতা দেখান, নিজের মন্ত্রণালয়ে সেই তৎপরতা দেখালে দেশবাসী উপকৃত হতো।

শুক্রবার (২৬ জুন) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার চুন্টা ইউনিয়নের ঘাগড়াজুড়ি গ্রামে একটি সড়কের নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

রুমিন ফারহানা বলেন, ‘অর্থনীতি ও আইনশৃঙ্খলা—এই দুই খাতে দৃশ্যমান অগ্রগতি না হলে সরকারের জন্য পরিস্থিতি কঠিন হয়ে উঠবে। নতুন অর্থবছরের বাজেটের বাস্তবায়নযোগ্যতা নিয়েও প্রশ্ন রয়েছে বলে তিনি মন্তব্য করেন।’

তিনি বলেন, ‘বর্তমানে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত নাজুক। সরকারের সবচেয়ে বেশি দায়িত্ব অর্থমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর ওপর বর্তায়। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী নিজের মন্ত্রণালয়ের চেয়ে অন্য মন্ত্রণালয়ের বিষয়ে বেশি আগ্রহ ও তৎপরতা দেখাচ্ছেন।

রুমিন ফারহানা আরও বলেন, বিভিন্ন এলাকায় বিএনপির স্থানীয় নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা বাণিজ্যের অভিযোগ রয়েছে।  এ বিষয়ে সরকারের পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, কোনো কর্মকাণ্ডই অদৃষ্ট বা শাস্তির বাইরে থাকে না এবং একসময় সবাইকে জবাবদিহির মুখোমুখি হতে হয়।

এ সময় রুমিন ফারহানার সঙ্গে তার কর্মীসমর্থকেরা উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/এমআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর