সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ঢাকা

ক্যানসারে আক্রান্ত নৃত্য পরিচালক জাকির আর নেই

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ২৩ জুন ২০২৬, ০৯:২৪ এএম

শেয়ার করুন:

ক্যানসারে আক্রান্ত নৃত্য পরিচালক জাকির আর নেই

দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াই শেষ না ফেরার দেশে পাড়ি জমালেন  ঢালিউডের পরিচিত মুখ ও চলচ্চিত্র নৃত্য পরিচালক জাকির হোসেন। আজ মঙ্গলবার (২৩ জুন) রাজধানীর মহাখালীর ক্যানসার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৬টা ২০ মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫০ বছর।

নৃত্য পরিচালক জাকিরের মৃত্যুর খবরটি ঢাকা মেইলকে নিশ্চিত করেছেন তার ভাগ্নে মনির।

পারিবারিক সূত্রে জানা গেছে, জাকিরের শেষ ইচ্ছা অনুযায়ী পাবনায় তার শ্বশুরবাড়ির এলাকায় দাফন সম্পন্ন করা হবে।

ক্যানসারে আক্রান্ত নৃত্য পরিচালক জাকির, চান সরকারি সহযোগিতা

 

 

জাকিরের প্রয়াণে চলচ্চিত্র অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। দীর্ঘদিনের সহকর্মী এবং চলচ্চিত্র সংশ্লিষ্টরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও পাঁচ বছরের একটি কন্যা সন্তান রেখে গেছেন।

 

এর আগে গত শনিবার (২০ জুন) জাকিরের শারীরিক অবস্থা খারাপ হওয়ায় রাজধানীর মহাখালীর ক্যানসার হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছিল। সেখানেই চিকিৎসাধীন ছিলেন। 

ক্যানসার আক্রান্ত নৃত্য পরিচালক জাকির, কেমোতে হচ্ছে না আশানুরূপ

 

গত মে মাসে উন্নত চিকিৎসার জন্য ভারতের তামিলনাড়ুর সিএমসি হাসপাতালে নেওয়া হয় জাকিরকে। সেখানকার চিকিৎসকরা প্রয়োজনীয় পরীক্ষা শেষে দেশে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেন। সেই অনুযায়ী দেশে চলছিল চিকিৎসা।

 

দীর্ঘদিন ধরে দেশের চলচ্চিত্র অঙ্গনে সুনামের সঙ্গে কাজ করে আসছিলেন জাকির। অসংখ্য জনপ্রিয় গানে নাচের মুদ্রা তুলেছেন তিনি। কাজের মাধ্যমে গড়েছেন আলাদা পরিচিতি।

ইএইচ/

 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর