বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

শিগগিরই ৫ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪ জুন ২০২৬, ০৪:১৯ পিএম

শেয়ার করুন:

শিগগিরই ৫ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। ছবি: ঢাকা মেইল

শিগগিরই পাঁচ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।

বুধবার (২৪ জুন) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের (বিসিসিএফসি) কার্নিভাল হলে আইপাস বাংলাদেশের আয়োজনে ‘ইমপ্রুভিং এসআরএইচআর ইন ঢাকা’ প্রকল্পের ডিসেমিনেশন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী বলেন, ‘শুধু পাঁচ হাজার নয়, ভবিষ্যতে আরও চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। আমরা ১ লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগ দিব। স্বাস্থ্যখাতের উন্নয়ন ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে।’

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেন, ‘গত ১৭ বছর ধরে স্বাস্থ্যখাতে অনিয়ম আর লুটপাট হয়েছে। স্বাস্থ্যখাতে জনগণের কল্যাণে কোনো উন্নয়ন করা হয়নি। স্বাস্থ্যখাতে মেগা দুর্নীতি হয়েছে। আমরা এসে ভেঙে পড়া স্বাস্থ্য ব্যবস্থা পেয়েছি। জনবল সংকটসহ নানা সংকটে জর্জরিত স্বাস্থ্যখাত। নির্বাচনি ইশতেহারে স্বাস্থ্যখাতকে গুরুত্ব দেওয়া হয়েছে। ইশতেহারের আলোকে স্বাস্থ্যখাতকে ঢেলে সাজানো হবে। এবারের বাজেটে স্বাস্থ্যখাতে ইতিহাসের সর্বোচ্চ বরাদ্দের প্রস্তাব দেওয়া হয়েছে।’

তিনি বলেন, ‘আমরা হাম মোকাবিলা করেছি। এখন আবার ডেঙ্গু প্রাদুর্ভাবের সময় এসেছে। যেকোনো দুর্যোগ শক্তভাবে আমরা মোকাবিলা করতে চাই।’

ড. এমএ মুহিত বলেন, ‘আমরা চাই মানুষকে কথায় কথায় স্বাস্থ্যসেবা নেয়ার জন্য ঢাকায় চলে আসতে না হয়। তৃণমূলের স্বাস্থ্যখাতকে শক্তিশালী করতে চাই। জটিল রোগের চিকিৎসা আমরা নিশ্চিত করতে চাই এবং চিকিৎসা সেবা বিকেন্দ্রীকরণ করা হবে।’

তিনি আরও বলেন, ‘প্রতিটি জেলায় ক্যানসার ও কিডনিসহ জটিল নানা রোগের সেবা নেওয়ার ব্যবস্থা করা হবে। স্বাস্থ্য মানে শুধু চিকিৎসক নয়, এখানে নানা ধরন রয়েছে। নার্স, মিডওয়াইফ, মেডিকেল টেকনোলজিস্ট ও ফিজিওথেরাপিস্টসহ অন্যান্যরাও গুরুত্ব পাবে।’

অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস এবং পরিবার পরিকল্পনা অধিদফতরের মহাপরিচালক ডা. জিন্নাত রেহানা ও বাংলাদেশে কানাডার হাইকমিশনের হেড অব কো-অপারেশন স্টিফেন উইভার ও আইপাস বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ডা. সাঈদ রুবায়েতসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

এসএইচ/এমআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর