দেশের জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘বৈশাখী টিভি’ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ‘কনটেন্ট ক্রিয়েটর’ পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রধান কাজসমূহ
ইউটিউব ও ফেসবুকের জন্য আকর্ষণীয় কনটেন্ট, স্ক্রিপ্ট ও থাম্বনেইল তৈরি করা।
টিভির অনুষ্ঠান ও নিউজকে ডিজিটাল কনটেন্টে রূপান্তর করা।
কি-ওয়ার্ড, ট্যাগ ও ডেসক্রিপশন ব্যবহার করে ভিডিওর ইউটিউব ও ফেসবুক এসইও (SEO) নিশ্চিত করা।
সোশ্যাল মিডিয়ার পলিসি, কপিরাইট ইস্যু ও কমিউনিটি গাইডলাইন সম্পর্কে ধারণা থাকা।

যোগ্যতা
কনটেন্ট রাইটিংয়ে ১ থেকে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে, তবে নতুনরাও আবেদনের যোগ্য।
সোশ্যাল মিডিয়া কনটেন্ট রাইটিং ও ক্রিয়েটিভ আইডিয়া তৈরিতে দক্ষতা থাকতে হবে।
ইউটিউব/ফেসবুক অ্যালগরিদম এবং এসইও সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা আবশ্যক।
চাপের মুখে দ্রুত কাজ করার মানসিকতা থাকতে হবে।
আরও পড়ুন: নয়া দিগন্ত পত্রিকায় চাকরির সুযোগ
ভিডিও এডিটিংয়ে দক্ষতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা এই গুগল ফর্ম পূরণ করে আবেদন করতে পারবেন।
বেতন ও সুযোগ-সুবিধা
এই পদে নিয়োগপ্রাপ্তদের বেতন ও সুযোগ-সুবিধা আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।
এজেড




