শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ঢাকা

বৈশাখী টিভি ভিডিও এডিটর নিয়োগ দেবে

চাকরি ডেস্ক
প্রকাশিত: ০৫ জুলাই ২০২৬, ০৫:৪০ পিএম

শেয়ার করুন:

বৈশাখী টিভি ভিডিও এডিটর নিয়োগ দেবে
বৈশাখী টিভি ভিডিও এডিটর নিয়োগ দেবে

জরুরি ভিত্তিতে ভিডিও এডিটর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্যাটেলাইট বৈশাখী টেলিভিশন। আবেদনের সময় ইমেলের সাবজেক্ট লাইনে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে।

পদের নাম: ভিডিও এডিটর

প্রধান কাজ

টিভি এবং ডিজিটাল প্ল্যাটফর্মের (ইউটিউব, ফেসবুক ইত্যাদি) জন্য আকর্ষণীয় ভিডিও এডিটিং করা।

টিভির বড় অনুষ্ঠান ও নিউজকে সোশ্যাল মিডিয়ার উপযোগী ছোট ছোট ক্লিপে রূপান্তর করা।

আরও পড়ুন: সাংবাদিক নিয়োগ দেবে বৈশাখী টেলিভিশন

ভিডিওতে সঠিক ট্রানজিশন, মোশন গ্রাফিক্স, সাবটাইটেল এবং সাউন্ড ইফেক্ট যোগ করা।

ভিডিওর কালার গ্রেডিং, অডিও ব্যালেন্সিং এবং ভিডিও ফাইলের সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করা।

Boishakhi_TV
নতুনরাও আবেদন করতে পারবেন।

আবেদনের যোগ্যতা

ভিডিও এডিটিংয়ে ১ থেকে ৩ বছরের অভিজ্ঞতা

নতুনরাও আবেদন করতে পারবেন।

ভিডিও এডিটিং সফটওয়্যার এবং মোশন গ্রাফিক্সে দক্ষতা।

আরও পড়ুন: বৈশাখী টেলিভিশনে 'ক্যাম্পাস অ্যাম্বাসেডর' হওয়ার সুযোগ

সোশ্যাল মিডিয়ার ভিডিও ট্রেন্ড, পলিসি, কপিরাইট ইস্যু এবং ব্র্যান্ডিং গাইডলাইন সম্পর্কে স্পষ্ট ধারণা।

মিডিয়ার দ্রুত পরিবর্তনশীল পরিবেশে চাপের মধ্যে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ করার মানসিকতা।

বেতন ও সুযোগ সুবিধা: আলোচনা সাপেক্ষে।

আবেদন প্রক্রিয়া

আগ্রহীরা এই লিংকে আবেদন করুন।

এএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর