বুধবার, ১৩ মে, ২০২৬, ঢাকা

শাহী গরম মশলা বানান ঘরেই 

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১২ জুন ২০২৪, ১১:৫৯ এএম

শেয়ার করুন:

শাহী গরম মশলা বানান ঘরেই 

গরুর মাংস কিংবা মুরগি, কাবাব কিংবা কাটলেট— কিছুটা শাহী গরম মশলা মিশিয়ে দিলে স্বাদ যেন বেড়ে যায় বহুগুণ। বাজারে অনেক কোম্পানির গরম মশলা পাওয়া যায়। তবে এসব মশলার মান নিয়ে রয়েছে সংশয়। 

সামনে ঈদ আসছে। রান্নাঘরের কাজ এরইমধ্যে গুছিয়ে ফেলছেন গৃহিণীরা। বাজারের মশলা খেতে না চাইলে বাড়িতেই কিন্তু বানিয়ে ফেলতে পারেন গরম মশলা। অনেকে এর উপকরণ কিংবা পরিমাণ জানেন না বলে বানাতে পারেন না। আজ জেনে নিন বানানোর উপায়। 


বিজ্ঞাপন


masala2

যা যা লাগবে 

শুকনো ধনে- ২ চা চামচ
গোটা জিরা- ১ চামচ
মৌরি- ২ চামচ
লবঙ্গ- ৫ থেকে ৬টি
কালো গোলমরিচ- ৫ থেকে ৬টি
বড় এলাচ- ২টি

masala3
স্টার ফুল- ১টি
ছোট এলাচ- ৬ থেকে ৭টি
জায়ফল- অর্ধেক টুকরো 
দারুচিনি- ৩ ইঞ্চি কাঠি
কাশ্মীরি শুকনো মরিচ- ৩টি (অথবা মরিচ গুঁড়া ১ চা চামচ)
পোস্ত- আধা চামচ


বিজ্ঞাপন


masala4
কালোজিরা- ১ চা চামচ
শুকনো হলুদ- ১ টুকরো (অথবা হলুদ গুঁড়া ১ চা চামচ) 
হিং- আধা চামচ
রক স্লট- এক চামচ
তেজপাতা- ২টি

masala5

প্রণালি 

প্রথমে একটি লোহার বা ননস্টিক প্যান নিয়ে গ্যাসে গরম করে সব মশলা দিয়ে ৭ থেকে ৮ মিনিটের জন্য আস্তে আস্তে টেলে নিন। এসময় চুলার আঁচ কমিয়ে রাখবেন। ঠিকমতো ভাজা হলে মশলার সুঘ্রাণ বের হবে।  

হালকা ঠান্ডা হলে গ্রাইন্ডারে গুঁড়ো করে নিন। মিহি করে গুঁড়ো করে নিতে হবে। একটি এয়ার টাইট জারে রেখে দিন। এই মশলা কয়েকমাস ব্যবহার করতে পারবেন। মাংস বা কাবাবজাতীয় খাবারে গরম মশলা ব্যবহারে স্বাদ হবে অতুলনীয়। 

এনএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর