ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২৬-এর উন্মাদনা এখন তুঙ্গে। মাঠের লড়াই ছাড়িয়ে প্রতিটি ফুটবলপ্রেমীর হৃদয়ে এখন টানটান উত্তেজনা। আজ থেকে শুরু হচ্ছে বিশ্বকাপের বাঁচা-মরার লড়াই বা নক আউট পর্ব। আজ রাতে মাঠে নামছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। এই ম্যাচে হারলেই বিদায়, আর জিতলে নিশ্চিত হবে শেষ ষোলোর টিকিট। সাম্বা ভক্তদের জন্য আজকের রাতটি তাই প্রচণ্ড স্নায়ুচাপের।
আরও পড়ুন: ব্রাজিলের জার্সিতে ৫টি স্টার আর্জেন্টিনার জার্সিতে কেন তিনটি?
তবে প্রিয় দলের জার্সি গায়ে জড়িয়ে মাঠে বা টিভির সামনে বসা অগণিত ভক্তের অনেকেই হয়তো জানেন না তাদের প্রিয় জার্সিতে জ্বলজ্বল করা ছোট তিনটি অক্ষর 'CBF'-এর আসল অর্থ কী।
CBF কথাটির পূর্ণরূপ হলো Confederação Brasileira de Futebol। বাংলায় একে বলা হয় 'ব্রাজিলীয় ফুটবল কনফেডারেশন'। এটি মূলত ব্রাজিলের ফুটবল পরিচালনা ও নিয়ন্ত্রণের সর্বোচ্চ সংস্থা। ১৯১৪ সালে প্রতিষ্ঠিত এই সংস্থাটিই ব্রাজিলের জাতীয় ফুটবল দলসহ দেশটির সব ধরনের ফুটবলীয় কার্যক্রম, টুর্নামেন্ট এবং জাতীয় দল নির্বাচন ও ব্যবস্থাপনার দায়িত্ব পালন করে।
জার্সির বুকে থাকা এই লোগোটি কেবল একটি চিহ্ন নয়, এটি ব্রাজিলের ফুটবলের গৌরবোজ্জ্বল ঐতিহ্যের ধারক ও বাহক। তাই আজকের মহাগুরুত্বপূর্ণ ম্যাচে যখন নেইমার বা ভিনিসিউসদের জার্সিতে এই লোগোটি দেখবেন, তখন মনে রাখবেন—এটি শুধু একটি দেশের ফুটবল সংস্থার নাম নয়, বরং কোটি কোটি ফুটবল ভক্তের আবেগের প্রতীক।
আজকের নক-আউট ম্যাচে ব্রাজিল কি পারবে তাদের অজেয় দাপট বজায় রেখে পরবর্তী রাউন্ডে জায়গা করে নিতে? সেই অপেক্ষায় আছে পুরো বিশ্ব।
এজেড




