মঙ্গলবার, ২৬ মে, ২০২৬, ঢাকা

ভাইরাল এই চা’গুলোর রেসিপি জানেন কি?

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ০৭ জানুয়ারি ২০২৩, ১০:২৪ এএম

শেয়ার করুন:

ভাইরাল এই চা’গুলোর রেসিপি জানেন কি?

চা ভালোবাসেন না এমন মানুষ খুঁজে পাওয়া ভার। মন আর শরীর দুটোই ভরিয়ে দেয় এক কাপ গরম চা। বিশেষত শীত বা ঠান্ডা আবহাওয়ায় চা পানে শরীরে স্বস্তি মেলে। অন্যদিকে কাজের এনার্জি পাওয়া যায়। 

বর্তমানে ভিন্ন ধরনের কিছু চা তৈরির পদ্ধতি ভাইরাল হয়েছে। এসব চা মুগ্ধ করে সবাইকে। চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত পদ্ধতি- 


বিজ্ঞাপন


tea

দম চা

ভারতের হায়দ্রাবাদের ঐতিহ্যবাহী চা এটি। বর্তমানে নেটমাধ্যমে ভাইরাল দম চা। এটি তৈরি করতে মসলিনের কাপড়ে চিনি, চা-পাতা, এলাচ, দারুচিনি, লবঙ্গ এবং স্টার অ্যাসিজ মুড়ে দিতে হবে। এরপর এক গ্লাস পানিতে তা চুবিয়ে রাখতে হবে। প্রেসারকুকারে করে সবকিছু ফুটিয়ে নিতে হবে। তারপর দুধ মেশালেই হয়ে যাবে দম চা। 

tea


বিজ্ঞাপন


রু-আফজা চা 

সুগন্ধি চা এখন ট্রেন্ডে আছে বলা যায়। রুহ-আফজা দিয়ে তৈরি চা সম্প্রতি ভাইরাল হয়েছে। এই চা গোলাপি চা নামেও পরিচিত। লিকার চা-তে মিশিয়ে নিন একটু রু-আফজা, হয়ে যাবে মিষ্টি-মিষ্টি রু-আফজা চা। 

আরও পড়ুন- 
চা বাংলায় যেভাবে এলো

tea

নারকেল চা

নারকেলের দুধ দিয়ে তৈরি নারকেল চা নেটপাড়ায় বেশ ভাইরাল হয়েছে। তবে এই চা নিয়ে মানুষ দু ভাগ হয়ে গেছে। কেউ কেউ বলছে এর স্বাদ একদমই ভালো নয়। কেউবা বলছে ভিন্ন কথা। তবে বাড়িতে একবার ভিন্নধর্মী এই চা বানিয়ে ফেলতে পারেন। স্মোকি স্বাদ মন ভরাবে।

আরও পড়ুন- 
চা-পাতায় ভেজাল আছে কি না বুঝুন এই পরীক্ষায়

tea

ফলের চা 

আরেকটি ভাইরাল চা হলো গুজরাটের ফলের চা। ফ্রুট চায়ে থাকে চিকু, আপেল, আদা এবং সাধারণ দুধ চা। ফলপ্রেমীদের কাছে এই চা ভালোই লাগার কথা। 

এনএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর