বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ঢাকা

চীনা প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬ জুন ২০২৬, ১০:০৮ এএম

শেয়ার করুন:

চীনা প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক
দুই শীর্ষ নেতার মধ্যে শুভেচ্ছা বিনিময়। ছবি: সংগৃহীত

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সঙ্গে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে আলোচনা হবে বলে জানা গেছে।

শুক্রবার (২৬ জুন) স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে বেইজিংয়ের ‘গ্রেট হল অব দ্য পিপল’-এ এই বৈঠক শুরু হয়। এর আগে দুই দেশের সরকারপ্রধানের মধ্যে শুভেচ্ছা বিনিময় হয়।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে এসব তথ্য জানিয়েছে।

এর আগে সকালে চীনের ঐতিহাসিক তিয়েনআনমেন স্কয়ারে অবস্থিত 'মনুমেন্ট টু দ্য পিপলস হিরোজ' স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এ সময় বাংলাদেশ ও চীনের জাতীয় সংগীত পরিবেশন করা হয় এবং বিউগলে শ্রদ্ধার সুর বাজানো হয়। পুষ্পস্তবক অর্পণের পর প্রধানমন্ত্রী কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে চীনের বিপ্লবী বীরদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন– তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দীন স্বপন, পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানবিষয়ক প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্‌দী আমিন এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

আরও পড়ুন

চীনের বিপ্লবী বীরদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বেইজিংয়ের গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা

গত ২১ জুন প্রথম রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া সফর করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর গত সোমবার রাতে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বৈঠকে যোগ দিতে চীনের দালিয়ানে যান তিনি। সেখানে দুই দিন বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার পর ২২ জুন বিকেলে বেইজিং পৌঁছান।

সফরের শেষ দিনে প্রধানমন্ত্রীর অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্থায়ী কমিটির চেয়ারম্যান ঝাও লেজির সঙ্গে সাক্ষাৎ এবং চীনের জাতীয় জাদুঘর পরিদর্শন। সফর শেষে শুক্রবার স্থানীয় সময় বিকেল ৫টায় প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা বেইজিং থেকে ঢাকার উদ্দেশে রওনা দেবেন। আজ রাতেই প্রধানমন্ত্রীর ঢাকায় ফেরার কথা রয়েছে। 

জেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর