সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ঢাকা

প্রধানমন্ত্রীর হাতে সৌদি ক্রাউন প্রিন্সের চিঠি তুলে দিলেন রাষ্ট্রদূত

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৬ জুলাই ২০২৬, ১১:৪৬ এএম

শেয়ার করুন:

প্রধানমন্ত্রীর হাতে সৌদি ক্রাউন প্রিন্সের চিঠি তুলে দিলেন রাষ্ট্রদূত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ. বিন আবিয়া।

সোমবার (৬ জুলাই ) সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এই সময় সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান আল সৌদের একটি চিঠি প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন সৌদি রাষ্ট্রদূত। 

এছাড়া দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়।

এ সময় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং ঢাকায় নিযুক্ত সৌদি আরবের উপ-রাষ্ট্রদূত ইব্রাহিম আবদুল্লাহ উপস্থিত ছিলেন।

বিইউ/এএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর