শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ঢাকা

‎আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ঢাকায় থাকবে ১৮ হাজার পুলিশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২ জুন ২০২৬, ১২:০৮ পিএম

শেয়ার করুন:

‎আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ঢাকায় থাকবে ১৮ হাজার পুলিশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী (২৩ জুন) ঘিরে রাজধানী ঢাকায় ১৮ হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ নিরাপত্তার দায়িত্বে থাকবে এ পুলিশ সদস্যরা। এর আগে সারাদেশে পাঠানো এক বার্তায় সতর্কতা ও বিশেষ নিরাপত্তার কথা উল্লেখ করা হয়।

‎সোমবার (২২ জুন) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেছেন।

‎তিনি জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীজুড়ে ২০০টির বেশি কৌশলগত জায়গায় পুলিশের বিশেষ পিকেট ও চেকপোস্ট ডিউটি পরিচালনা করা হবে। একই সঙ্গে, মহানগরের সবকটি প্রবেশপথে কড়া চেকপোস্ট ও তল্লাশি কার্যক্রম জোরদার থাকবে।

এ ছাড়াও, যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশের পাশাপাশি মাঠে সক্রিয় থাকবে ঢাকা মহানগর পুলিশের বিশেষায়িত ইউনিট ডিবি (গোয়েন্দা শাখা) এবং সিটিটিসি (কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম) ইউনিট। পাশাপাশি সাদা পোশাকে স্পেশাল ব্রাঞ্চ (এসবি) এবং আইএডি (ইন্টারনাল অ্যাফেয়ার্স ডিভিশন) গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করবে।

‎তিনি জানান, যেকোনো জরুরি পরিস্থিতি দ্রুত ও কার্যকরভাবে মোকাবিলা করার জন্য মহানগরের বিভিন্ন পয়েন্টে ১৫টি কুইক রেসপন্স টিম (কিউআরটি) সার্বক্ষণিক প্রস্তুত রাখা হবে। এ ছাড়া, ঢাকার চারটি প্রধান কন্ট্রোলরুমে পর্যাপ্ত সংখ্যক ফোর্স স্ট্যান্ডবাই বা রিজার্ভ রাখা হবে। একই সঙ্গে, ডিএমপির ১৮ হাজারেরও বেশি কর্মকর্তা ও ফোর্স মাঠে থেকে দায়িত্ব পালন করবে।

‎একেএস/এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর