বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ঢাকা

হাসিনাকে এনে আয়নাঘরের চেয়ারে ইলেকট্রিক শক দেওয়ার দাবি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩ জুন ২০২৬, ০৬:৪৭ পিএম

শেয়ার করুন:

হাসিনাকে এনে আয়নাঘরের চেয়ারে ইলেকট্রিক শক দেওয়ার দাবি 

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আয়নাঘরের চেয়ারে বসিয়ে ইলেকট্রিক শক দেওয়ার দাবি জানিয়েছেন সংসদে সংরক্ষিত মহিলা আসনে বিএনপির সদস্য রেহানা আক্তার রানু।

আজ মঙ্গলবার (২৩ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে এ কথা বলেন সংরক্ষিত নারী আসনের এই সদস্য।

রেহানা আক্তার বলেন, কিছুদিন আগে একটা আয়নাঘর দেখলাম। আয়নাঘরে একটা চেয়ার দেখলাম। সেই চেয়ারে বিরোধী দলের নেতাদের ইলেকট্রিক শক দেওয়া হত। আমার দাবি, শেখ হাসিনাকে ফিরিয়ে এনে ওই চেয়ারে ইলেকট্রিক শক দিতে হবে।  

আরও পড়ুন: 

'শেখ হাসিনার বিচার না করলে দেশের মানুষ আমাদের ক্ষমা করবে না' 

রাজনীতি নিয়ে সিদ্ধান্ত পাল্টালেন হাসিনা 

 'আয়নাঘর': বাংলাদেশের গোপন আন্ডারগ্রাউন্ড কারাগার

 

 

বিরোধী দলের প্রতি ঐক্য ধরে রাখার অনুরোধ জানান বিএনপির এই সংসদ সদস্য। বলেন, ‘বিরোধী দল বলে আরেকটি আন্দোলনের জন্য প্রস্তুত হন। আমি বলতে চাই, আপনারা আমাদের প্রধানমন্ত্রীর প্রতি আস্থা রাখুন, সহযোগিতা করুন। আপনাদের অনৈক্যের কারণে আবার যদি দানব হাসিনা ফিরে আসে, যারা ফেসবুকে প্রোফাইল লাল করেছিলেন, জীবনটা কালো করে ছাড়বে’

প্রস্তাবিত বাজেট সম্পর্কে রেহানা আক্তার বলেন, ‘নিত্যপণ্যের ওপর কর ছাড় দেওয়া হয়েছে। আমি নিজে বাজার করি, স্বস্তিতে আছি। এ দেশের মানুষও স্বস্তিতে আছে। কিন্তু একটি কথা আছে, ব্যবসায়ীরা একবার দাম বাড়ালে আর কমাতে চায় না। বাজার মনিটরিং করার জোর দাবি জানাচ্ছি। যাতে আমাদের মতো সাধারণ মানুষরা এই সুযোগটা পায়।’ 

আওয়ামী লীগের আমলে তৈরি হওয়া বিভিন্ন অনিয়মের প্রসঙ্গ টেনে বলেন রানু বলেন, বর্তমান সরকারের চার মাস পার হলেও এখনো প্রশাসনের বিভিন্ন স্তরে বিগত সরকারের প্রভাবশালীরা বসে আছে। যারা বাজেট বাস্তবায়নে এবং সরকারকে সহযোগিতা করার ক্ষেত্রে একটি দুষ্টচক্র হিসেবে কাজ করছে।

জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তাদের তীব্র সমালোচনা করে এই সংসদ সদস্য বলেন, কর্মকর্তারা সরকারের রাজস্ব আদায়ের চেয়ে নিজেদের পকেট ভারী করতেই বেশি ব্যস্ত থাকেন।  তাই রাজস্ব খাতে গতি আনতে সেখানে অবিলম্বে একটি ‘সার্জিক্যাল অপারেশন’ চালানো প্রয়োজন। 

জাতীয় পার্টির সমালোচনা করে রেহানা আক্তার দলটিকে ‘মিউ মিউ মার্কা’ বিরোধী দল হিসেবে আখ্যা দেন এবং বর্তমান সংসদকে সত্যিকারের ঝকঝকে ও কার্যকর বিরোধী দল সমৃদ্ধ বলে উল্লেখ করেন।  পাশাপাশি ব্যাংকিং খাতের চরম বিশৃঙ্খলা, লুটপাট ও টাকা পাচারের প্রসঙ্গ তুলে ধরে তিনি ব্যাংক লুটেরাদের সম্পত্তি নিলামে বিক্রি করে সাধারণ গ্রাহকদের টাকা ফেরত দেওয়ার জোর দাবি জানান।

বাজেটের বিভিন্ন দিক নিয়ে আলোচনার পাশাপাশি টিআইএন বাধ্যতামূলক করার প্রস্তাব প্রত্যাহার, সঞ্চয়পত্রের ১০ শতাংশ কর কাটার প্রস্তাব বাতিল এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার কঠোরভাবে মনিটরিং করার তাগিদ দেন বিএনপির এই সংসদ সদস্য।  বক্তব্যের শেষ অংশে ফেনী অঞ্চলের উন্নয়নে একটি মেডিকেল কলেজ, পাবলিক বিশ্ববিদ্যালয়, লালপোল ফ্লাইওভার নির্মাণ, বাসাবাড়িতে গ্যাস সংযোগ পুনঃস্থাপন এবং নারীদের জন্য ফ্যামিলি কার্ড চালুর দাবি জানান। 

এমএইচএইচ/ক.ম/

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর