বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ঢাকা

আ.লীগের নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭ জুন ২০২৬, ১০:২৩ পিএম

শেয়ার করুন:

আ.লীগের নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ
ঢাকা কলেজ ছাত্রদলের মিছিলের একটি মুহূর্ত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ধারাবাহিক নৈরাজ্য, দেশবিরোধী ষড়যন্ত্র, প্রশাসনকে হুমকি প্রদান এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদলের ঢাকা কলেজ শাখা।

শনিবার (২৭ জুন) বিকেল ৫টার দিকে নীলক্ষেত মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে নিউমার্কেট এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এলিফ্যান্ট রোডে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে ঢাকা কলেজ ছাত্রদলের সদ্য সাবেক সাংগঠনিক সম্পাদক বোরহান উদ্দিন ইশরাক বলেন, ‘বিগত ১৬ বছরে আওয়ামী লীগ জনগণের ভোটাধিকার হরণ করেছে এবং দিনের ভোট রাতে দেওয়ার মাধ্যমে ক্ষমতায় টিকে ছিল।’

তিনি দাবি করেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া বিএনপি বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে দেশের সব রাজনৈতিক দলকে রাজনীতি করার সুযোগ করে দিয়েছে।’

a

ইশরাক আরও বলেন, ‘বর্তমানে আওয়ামী লীগের কার্যক্রম রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ হলেও দলটি ও এর সহযোগী সংগঠনগুলো দেশের বিভিন্ন স্থানে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। এ ধরনের কর্মকাণ্ড অব্যাহত থাকলে ছাত্রদল রাজপথে থেকে তা প্রতিহত করবে।’

ঢাকা কলেজ ছাত্রদলের ৩নং যুগ্ম-আহ্বায়ক আবির রায়হান বলেন, ‘কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা আবারও দেশের বিভিন্ন স্থানে সক্রিয় হওয়ার চেষ্টা করছে, যা উদ্বেগজনক। আওয়ামী লীগ নিষিদ্ধ সংগঠন, তারা নিষিদ্ধই থাকুন।’

তার হুঁশিয়ারি, ‘দেশের কোথাও অরাজকতা সৃষ্টি বা ষড়যন্ত্রের চেষ্টা করবেন না। এমন কোনো অপচেষ্টা করলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তা কঠোরভাবে প্রতিহত করবে। প্রয়োজনে ছাত্রদল একাই নিষিদ্ধ সংগঠনের সব ধরনের অপতৎপরতা মোকাবিলা করবে।’

বিক্ষোভ মিছিলে ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক ফয়সাল আহমেদ, আব্দুর রহিম রাজ, সাইদ হোসেন, হাসিবুর রহমান রবি, রাহাত হোসেন, মর্তুজা মাহিন, নাইম হোসেন, আলামিন জাহিদ ও মহিবুল্লাহসহ প্রায় তিন শতাধিক নেতাকর্মী অংশ নেন।

এসএইচ/এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর