রোববার, ২৩ আগস্ট, ২০২৬, ঢাকা

সংসদে আমেরিকার স্বাধীনতা দিবস পালন সার্বভৌমত্ব বিরোধী: ইসলামিক ফ্রন্ট

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৬ জুলাই ২০২৬, ০৭:৪৫ পিএম

শেয়ার করুন:

সংসদে আমেরিকার স্বাধীনতা দিবস পালন সার্বভৌমত্ব বিরোধী: ইসলামিক ফ্রন্ট

‎জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আমেরিকার স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমানের উপস্থিতি ও আমেরিকার পক্ষে ব্যাপক সাফাই জাতিকে হতাশ ও অবাক করেছে বলে মন্তব্য করেছেন ইসলামিক বুদ্ধিজীবী ফ্রন্টের চেয়ারম্যান শাহ সুফী ইঞ্জিনিয়ার সৈয়দ আব্দুল হান্নান আল হাদী।

‎সোমবার (৬ জুলাই) ‎বুদ্ধিজীবী ফ্রন্টের মিডিয়া সমন্বয়ক আবু মাসরুরের গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই মন্তব্য করেন তিনি।

‎সৈয়দ আব্দুল হান্নান আল হাদী বলেন, আমেরিকার অ্যাম্বাসেডর ও সামরিক পোশাকে লোকজনসহ আমেরিকার স্বাধীনতা দিবসে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠান সার্বভৌমত্ব বিরোধী হিসেবে বিবেচিত হবে।

‎তিনি আরও বলেন, একটি সার্বভৌম দেশের সংসদের কিনারায় এই ধরনের অনুষ্ঠান ইতোপূর্বে আমরা কখনও হতে দেখিনি।

আমেরিকা কি তাদের দেশের কংগ্রেসের সামনে আমাদের স্বাধীনতা দিবসের অনুষ্ঠান হতে দেবে? এমন প্রশ্ন তুলে তিনি আরও বলেন, অন্য কোনো দেশের অনুষ্ঠান তো কখনও হয় না। এ ধরনের সার্বভৌমত্ব বিরোধী অনুষ্ঠানের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

‎বুদ্ধিজীবী ফ্রন্টের চেয়ারম্যান বলেন, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব প্রশ্নবিদ্ধ হয় এমন যেকোনো কর্মকাণ্ড রুখে দাড়াতে হবে রাষ্ট্রকেই। অন্যথায় দেশপ্রেমিক ঈমানদার জনতা নীরবে বসে থাকবে না।


‎এএম/এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর