রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ঢাকা

হোয়াটসঅ্যাপ চ্যাট আকর্ষণীয় করতে আসছে অ্যানিমেটেড বাবল

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ২৬ জুন ২০২৬, ০৮:৫৪ এএম

শেয়ার করুন:

হোয়াটসঅ্যাপ চ্যাট আকর্ষণীয় করতে আসছে অ্যানিমেটেড বাবল
হোয়াটসঅ্যাপ চ্যাট আকর্ষণীয় করতে আসছে অ্যানিমেটেড বাবল

হোয়াটসঅ্যাপ তাদের ব্যবহারকারীদের চ্যাটিংয়ের অভিজ্ঞতাকে আরও স্মুথ এবং আকর্ষণীয় করে তুলতে নতুন একটি ফিচারের পরীক্ষা শুরু করেছে। এই ফিচারের মাধ্যমে মেসেজগুলো এখন থেকে আরও প্রাণবন্তভাবে স্ক্রিনে ভেসে উঠবে।

বর্তমানে হোয়াটসঅ্যাপে কোনো মেসেজ এলে তা সরাসরি স্ক্রিনে প্রদর্শিত হয়। তবে নতুন এই 'অ্যানিমেটেড মেসেজ বাবলস' ফিচারটি চালু হলে মেসেজগুলো একটি হালকা ফেড-ইন ইফেক্টের মাধ্যমে ধীরে ধীরে বড় হয়ে নিজের জায়গায় স্থির হবে। পরিবর্তনটি ছোট মনে হলেও এটি দৈনন্দিন চ্যাটিংয়ের অভিজ্ঞতাকে আরও আধুনিক ও দৃষ্টিনন্দন করে তুলবে বলে ধারণা করা হচ্ছে।

WhatsApp

ব্যবহারকারীদের সুবিধার কথা মাথায় রেখে হোয়াটসঅ্যাপ এই ফিচারে পূর্ণ নিয়ন্ত্রণ ব্যবস্থা রাখছে। সেটিংসের মধ্যে চ্যাটস এবং অ্যানিমেশন নামক একটি নতুন সেকশন যুক্ত করা হবে। সেখান থেকে ব্যবহারকারীরা নিজেদের পছন্দমতো এই অ্যানিমেশন ফিচারটি চালু বা বন্ধ রাখতে পারবেন। উল্লেখ্য যে, একই সেকশনে অ্যানিমেটেড ইমোজি, স্টিকার এবং জিআইএফ কন্ট্রোল করার সুবিধা আগে থেকেই রয়েছে।

আরও পড়ুন: কম্পিউটার ব্রাউজার থেকেই হোয়াটসঅ্যাপে কলিং সুবিধা চালু

বর্তমানে ফিচারটি আইফোন এবং অ্যানড্রয়েড বিটা ভার্সনে পরীক্ষামূলকভাবে রাখা হয়েছে। এটি এখন শুধুমাত্র নির্দিষ্ট কিছু বিটা টেস্টারের জন্য উন্মুক্ত। মেটা বা হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিকভাবে এই ফিচারটি সবার জন্য উন্মুক্ত করার তারিখ ঘোষণা করেনি। তবে প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, খুব শীঘ্রই পরবর্তী আপডেটের মাধ্যমে সকল ব্যবহারকারী তাদের ডিভাইসে এই নতুন ইন্টারফেসের সুবিধাটি পেতে পারেন।

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর