শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ঢাকা

সন্ধ্যার মধ্যে ১৭ অঞ্চলে বয়ে যেতে পারে ঝড়-বৃষ্টি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১ জুলাই ২০২৬, ০৩:৪১ পিএম

শেয়ার করুন:

সন্ধ্যার মধ্যে ১৭ অঞ্চলে বয়ে যেতে পারে ঝড়-বৃষ্টি
- প্রতীকী ছবি

সন্ধ্যার মধ্যে ঢাকাসহ দেশের ১৭ অঞ্চলের ওপর দিয়ে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি বয়ে যেতে পারে।

বুধবার (১ জুলাই) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা জানান, রাজশাহী, পাবনা, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।

এ সময় এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে বলেও তিনি জানান।

এমএইচএইচ/এএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর