বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ঢাকা

হোয়াটসঅ্যাপ ইউজারনেম ফিচার: এটা কি বাধ্যতামূলক?

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০৩ জুলাই ২০২৬, ১২:২৯ পিএম

শেয়ার করুন:

হোয়াটসঅ্যাপ ইউজারনেম ফিচার: এটা কি বাধ্যতামূলক?
হোয়াটসঅ্যাপ ইউজার নেম ফিচার নিয়ে বিশ্বজুড়ে শুরু হয়েছে গুঞ্জন।

হোয়াটসঅ্যাপের নতুন ‘ইউজারনেম’ ফিচার নিয়ে ব্যবহারকারীদের মধ্যে তৈরি হওয়া বিভ্রান্তির প্রেক্ষিতে বড় আপডেট দিল মেটা। সম্প্রতি এই ফিচারটি নিয়ে প্রশ্ন তোলায় ভারত সরকার মেটাকে নোটিশ পাঠায় এবং আপাতত ফিচারটি চালু না করার নির্দেশ দেয়। এর পরিপ্রেক্ষিতে এক্স হ্যান্ডেলে একটি পোস্টের মাধ্যমে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ জানিয়েছে যে, এই ইউজারনেম নেওয়া কোনোভাবেই বাধ্যতামূলক নয় এবং এটি সম্পূর্ণ ব্যবহারকারীর ইচ্ছাধীন বা ঐচ্ছিক।

আরও পড়ুন: হোয়াটসঅ্যাপ চ্যাট আকর্ষণীয় করতে আসছে অ্যানিমেটেড বাবল

বর্তমানে এই ইউজারনেম ব্যবহার করে কোনো মেসেজ আদান-প্রদান করা সম্ভব নয়। হোয়াটসঅ্যাপ জানিয়েছে, ভবিষ্যতে যখন এই ফিচারটি আনুষ্ঠানিকভাবে চালু হবে, তখন কোনো নতুন ব্যক্তি ইউজারনেমের মাধ্যমে যোগাযোগ করলে গ্রাহককে প্রেরকের দেশের তথ্য জানানো হবে এবং প্রথমবার যোগাযোগের ক্ষেত্রে একটি সতর্কবার্তা বা অ্যালার্ট দেখানো হবে।

sddefault

মেটা স্পষ্টভাবে জানিয়েছে, ইউজারনেম ফিচারটি এখনো আনুষ্ঠানিকভাবে সকলের জন্য চালু করা হয়নি। তবে অনেক ব্যবহারকারী তাদের পছন্দের ইউজারনেম আগেভাগে নিশ্চিত করতে চান বলে সংস্থাটি আপাতত কেবল ‘ইউজারনেম রিজার্ভেশন’-এর সুবিধা দিচ্ছে। তাড়াহুড়া না করে ব্যবহারকারীদের মতামতের ভিত্তিতে প্রয়োজনীয় পরিবর্তন সাধনের পর চলতি বছরের শেষদিকে এই ফিচারটি সবার জন্য উন্মুক্ত করার পরিকল্পনা রয়েছে হোয়াটসঅ্যাপের।

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর