বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ঢাকা

‘চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়ন পররাষ্ট্রনীতির অন্যতম অগ্রাধিকার’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬ জুন ২০২৬, ১২:০৬ এএম

শেয়ার করুন:

‘চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়ন পররাষ্ট্রনীতির অন্যতম অগ্রাধিকার’
চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াংয়ের সঙ্গে তারেক রহমান

চীনের সঙ্গে সম্পর্কের উন্নয়ন বাংলাদেশের পররাষ্ট্রনীতির অন্যতম অগ্রাধিকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি পুনর্ব্যক্ত করেন যে, বাংলাদেশ সরকার দৃঢ়ভাবে ‘এক চীন নীতি’ অনুসরণ করে এবং ‘তাইওয়ানের স্বাধীনতা’ সংক্রান্ত যেকোনো ধরনের কর্মকাণ্ডের বিরোধিতা করে।

বৃহস্পতিবার  (২৫ জুন) বেইজিংয়ে চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াংয়ের সঙ্গে বৈঠককালে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, দীর্ঘদিন ধরে বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে চীন যে মূল্যবান সহায়তা দিয়ে আসছে, তার জন্য বাংলাদেশ কৃতজ্ঞ।

চীনের প্রতি ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ঢাকা বেইজিংয়ের সঙ্গে উচ্চপর্যায়ের ঘনিষ্ঠ যোগাযোগ অব্যাহত রাখতে এবং দুই দেশের উন্নয়ন কৌশলের মধ্যে আরও সমন্বয় জোরদার করতে আগ্রহী।

প্রধানমন্ত্রী আরও বলেন, বাংলাদেশ দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী আন্তর্জাতিক ব্যবস্থা দৃঢ়ভাবে সমর্থন করে।

একইসঙ্গে মানবজাতির অভিন্ন ভবিষ্যৎ নির্মাণের ধারণা এবং চীনের প্রস্তাবিত চারটি প্রধান বৈশ্বিক উদ্যোগের প্রতি বাংলাদেশ উচ্চমাত্রার সমর্থন ও সম্মতি জানায়।

তিনি বলেন, বহুপক্ষীয় বিভিন্ন প্ল্যাটফর্মে বাংলাদেশ চীনের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতা অব্যাহত রাখতে প্রস্তুত।

এআরএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর